জামায়াতের কেন্দ্রীয় নেতার শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ AM
 নিহত বৃদ্ধ ফজর আলী

নিহত বৃদ্ধ ফজর আলী © টিডিসি ফটো

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে বিশাল শোডাউনে অংশ নেওয়া মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৭৩) কারিগর পাড়ার বাসিন্দা।

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, ‘চাচা বয়স্ক মানুষ, অসুস্থ ছিলেন। নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। রাত ৮টায় জানাযা হয়েছে।’

আলীপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ইকবল হোসেন জানান, জামায়াতের শোডাউনের গাড়ি যাচ্ছিল। ওই সময়ে ফজর আলী নামাজের জন্য মসজিদে রওনা দেন। সড়ক পার হওয়ার সময় শোডাউনের গাড়িতে ধাক্কা লেগে আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘ফজর আলী আমাদের সংগঠণের মানুষ, কর্মী ছিলেন। সড়কের পাশে বাইকের লুকিং গ্লাসে ধাক্কা লাগার পর মারা যান। তার দাফন শেষ হয়েছে।’

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক মেহেদী হাসান বলেন, মোটর সাইকেলে ধাক্কা লেগে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বৃদ্ধ ফজর আলী। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় সুরতহাল করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950