শিশু শিক্ষার্থী ভর্তি চলন্ত গাড়িতে মৌমাছির ঝাঁকের হানা, অতঃপর...

২০ নভেম্বর ২০২৫, ০৯:৫২ AM
মিরসরাইয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ভর্তি চলন্ত গাড়িতে হানা দিয়েছে মৌমাছির ঝাঁক

মিরসরাইয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ভর্তি চলন্ত গাড়িতে হানা দিয়েছে মৌমাছির ঝাঁক © প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ভর্তি চলন্ত গাড়িতে হানা দিয়েছে মৌমাছির ঝাঁক। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে ১০ বছর বয়সী মোহাম্মদ মারুফ, মোহাম্মদ হানিফের ৮ বছর বয়সী ছেলে আবু ওমর এবং আসিফ খানের ৬ বছর বয়সী ছেলে আনাস খান। তিনজনই মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।

শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে মাদ্রাসার গাড়িটি শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। সোনাপাহাড় এলাকায় পৌঁছালে হঠাৎ মৌমাছির ঝাঁক শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে। এতে তিন শিক্ষার্থী বেশি আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন: চিকিৎসক সংকট: উপজেলায় চিকিৎসা সেবায় হাহাকার, অপেক্ষায় প্রান্তিক মানুষ

মাদ্রাসার শিক্ষক আব্দুর রব বলেন, ঘটনার পরপরই চালক গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যান। যাবতীয় চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মৌমাছির কামড়ে আহত তিন শিক্ষার্থীকে সকালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তারা বলছেন, শিক্ষার্থী পরিবহনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘ঘটনাটি দুর্ঘটনা ঠিক আছে, কিন্তু গাড়িচালককে তো আরও সচেতন থাকতে হয়। আল্লাহর রহমতে বড় কিছু হয়নি।’

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬