শিশু হাসপাতালে নিউমোনিয়া দিবস উদযাপিত

১২ নভেম্বর ২০২৫, ০৪:২৭ PM
সায়েন্টিফিক সেমিনারে আলোচকরা

সায়েন্টিফিক সেমিনারে আলোচকরা © সংগৃহীত

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপিত হয়েছে। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) সঙ্গে যৌথভাবে এই আয়োজন করেছে শিশু হাসপাতাল। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে র‌্যালি, সেমিনার এবং ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নিউমোনিয়া সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। শ্বাসতন্ত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক সংক্রমণের ফলে এই রোগের সৃষ্টি হয়। এটি একটি প্রতিরোধযোগ্য ব্যাধি হলেও বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একজন শিশু নিউমোনিয়ায় প্রাণ হারায়। বাংলাদেশেও প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, হাসপাতালের মোট ভর্তি রোগীর প্রায় ২০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু । নিয়মিত টিকা প্রদান, প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার, সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ধোঁয়ামুক্ত, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে নিউমোনিয়াজনিত শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

নিউমোনিয়া রোগের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর ১২ নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশেও নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি জনসচেতনতামূলক র‍্যালি ও ফটো প্রদর্শনী ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সাধারণ জনগণকে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। ফটো প্রদর্শনীতে শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত মানুষের বাস্তব জীবনের চিত্র ফুটে ওঠে।

এ ছাড়া শিশু হাসপাতালের অডিটোরিয়ামে একটি বিশেষ সায়েন্টিফিক সেমিনার আয়োজন করা হয়, যেখানে দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বাংলাদেশের প্রেক্ষাপটে নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য শেয়ার করেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, হাসপাতাল পরিচালক ও অধ্যাপক ডা. মাহবুবুল হক এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য, একাডেমিক কো-অর্ডিনেটর ও পেডিয়াট্রিক্স, নিওনেটাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবির, ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সদস্য পরিচালনা বোর্ড ও জেনারের পেডিয়াট্রিক্স সহযোগী অধ্যাপক ডা. রওশন জাহান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের…
  • ১৭ জুলাই ২০২৬
১০ মাস পর কুবি ছাত্রী সুমাইয়া হত্যা মামলার চার্জশিট গ্রহণ ক…
  • ১৭ জুলাই ২০২৬
চোরকে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামব…
  • ১৭ জুলাই ২০২৬
টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ…
  • ১৭ জুলাই ২০২৬
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কীভাবে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগো…
  • ১৭ জুলাই ২০২৬
সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে’…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence