চাঁদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩০ PM
 গ্রেপ্তারকৃত উপজেলা চেয়ারম্যান

গ্রেপ্তারকৃত উপজেলা চেয়ারম্যান © সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হাইমচর থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার একটি মামলায় শাহজাহান মিয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার পর চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাইমচর উপজেলায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে পুলিশ আটক করল।

 

 

 

 

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬