বুলডোজার নিয়ে ঢাকা কলেজ থেকে ধানমন্ডি ৩২-এর পথে শিক্ষার্থীরা

১৭ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৮ PM
বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীরা, আছেন বিভিন্ন পেশার মানুষ

বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীরা, আছেন বিভিন্ন পেশার মানুষ © টিডিসি

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)। এদিনেই দুটি বুলডাজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

তাছাড়া, শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে বুলডোজার মিছিলও করেছে ছাত্র-জনতা। 

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা। এর আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ ছাত্রজনতা। তারপর তারা শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন।

বুলডোজার মিছিলে শিক্ষার্থীরা ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’; ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; ‘ইন্টেরিম  তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে থাকেন।

জানা যায়, শেখ হাসিনার বিচারের রায়ের দিনে তার সব স্মৃতিচিহ্ন মুছে দিতে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে। ধানমন্ডি ৩২ এ শেখ হাসিনার বাড়ি ভেঙে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে ঢাকা কলেজর শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা  দেশের মধ্যে যে ধরনের গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবিতে বিচার বিভাগ যেন তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করে তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা জানি যে, শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করেছিল ফ্যাসিস্ট হিসেবে। পরবর্তীতে শেখ হাসিনা সেই ধারাকে গত ১৭ বছর অব্যাহত রেখেছিল। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে বুলডোজার দিয়ে সম্পূর্ণরূপে নির্মূল করার মাধ্যমে এই ফ্যাসিবাদকে বিতাড়িত করা যাবে। 

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081