যশোরে কবরস্থান থেকে ককটেল ৬ বোমা উদ্ধার

১৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
উদ্ধার করা ককটেল

উদ্ধার করা ককটেল © টিডিসি

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের একটি কবরস্থান থেকে ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গোগা বাগানপাড়া কবরস্থানে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক কবর জিয়ারত করতে গিয়ে কবরের ভেতরে রাখা দুটি প্লাস্টিকের বালতিতে লাল কসটেপে মোড়ানো সন্দেহজনক প্যাকেট দেখতে পান। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে শার্শা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালতিগুলো খুলে ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। কারা কী উদ্দেশ্যে এগুলো কবরস্থানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, কোনো দুষ্কৃতকারী দল নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এসব ককটেল সেখানে লুকিয়ে রাখতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলছে না।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে কবরস্থান এলাকায় বাড়তি পুলিশি পাহারার দাবি জানিয়েছেন।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9