রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ১

১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ AM
বিস্ফোরণে আহত ব্যক্তি

বিস্ফোরণে আহত ব্যক্তি © সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)।

তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি হেঁটে বাংলামোটরে তার অফিসে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণে আহত হন। আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে।

আবদুল বাসির গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো আজ সকালেও হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়।

তিনি বলেন, আমার ধারণা ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে এই ককটেলটি ছুড়ে মারা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘিরে গত ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দেয় আওয়ামীলীগ। ১৯ নভেম্বর রায় ঘোষণা করা হবে। এই রায়কে কেন্দ্র করে শহরের একাধিক জায়গায় হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

 

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬