গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৪ AM
রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা

রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা © টিডিসি ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী। রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হঠাৎ করে মহাসড়কে গাছ ফেলে দেওয়ায় দুই পাশে যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভোররাতে কিছু অজ্ঞাত ব্যক্তি মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে গাছ কেটে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ এবং রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬