রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, লাফিয়ে নেমে বাঁচলেন চালক

১৬ নভেম্বর ২০২৫, ০৮:০০ AM
বাসে অগ্নিকাণ্ড

বাসে অগ্নিকাণ্ড © সংগৃহীত

সাভারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দেখতে পেয়ে বাসে থাকা চালক লাফিয়ে নিচে নেমে প্রাণে রক্ষা পান। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের চালক সেলিম বলেন, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার হয়। শনিবার শ্রমিকদের নামিয়ে দিয়ে রাতে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা ইউটার্নে পার্কিং করা হয়। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন ধরে। সে সময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে বাস থেকে লাফিয়ে নেমে যাই।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, বাসের পিছনের অংশে আগুনের উৎস পাওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬