সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহবান পুলিশের

০৬ নভেম্বর ২০২৫, ০৭:০৪ PM
বাংলাদেশ পুলিশ লোগো

বাংলাদেশ পুলিশ লোগো © সংগৃহীত

সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এই প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর)  রাতে পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই।

আরও পড়ুন: নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষকদের ভোটের ব্যবস্থা করার আহবান

প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬