যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ১২:২৫ PM
অভিযুক্ত মুক্তিযোদ্ধা

অভিযুক্ত মুক্তিযোদ্ধা © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বৃদ্ধার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধার নাম আব্দুল করিম (৬৮)। পরে স্থানীয়রা তাঁকে গাছের সাথে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পাগলা থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযুক্ত আব্দুল করিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ‘অভিযুক্ত আব্দুল করিম একই এলাকার এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।'

ওসি আরও বলেন, পুলিশ আসামিকে আনার সময় তার গলায় জুতার মালা ছিল না। সম্ভবত আগে তার গলায় জুতার মালা পরানো হয়েছিল। বর্তমানে আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬