নিখোঁজের পরের দিন মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

২৪ অক্টোবর ২০২৫, ০১:১৫ AM
মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ

মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ © সংগৃহীত ও সম্পাদিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর হাওর থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানিক লাল দাশ ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হন বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা হাওরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা ঘটনার তদন্ত করে দেখছি। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।

 

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950