বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ছিনতাই ২.৫ লাখ টাকা

০২ নভেম্বর ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ১২:৫৩ PM
ভুক্তভোগী ডিলার

ভুক্তভোগী ডিলার © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুয়াপঞ্চক এলাকার রাজছিলা ফকিরের মাজারের পূর্ব পাশে আনোয়ারা–চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যক্তি হলেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আমির হোসেনের পুত্র মো. জামশেদ হোসেন (২৫)। তিনি ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কর্ণফুলী উপজেলার একজন অনুমোদিত ডিলার।

এজাহার সূত্রে জানা যায়, সাপ্তাহিক ব্যাংক বন্ধের দিনে তিনি নিয়মিতভাবে নগদ টাকা আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারস্থ বিকাশ মূল এজেন্টের অফিসে জমা দেন। ঘটনার দিনও তিনি মোটরসাইকেলযোগে চাতরী চৌমুহনীর উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় পৌঁছালে তিনজন মুখোশধারী অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে।

হঠাৎ ব্রেক কষে তিনি রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাঁধে থাকা ২ লাখ ৫০ হাজার টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং তাকে কিল, ঘুষি ও লাথি মারে। পরে তারা জামশেদের ব্যবহৃত হোন্ডা এক্স-ব্লেড মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং নিজেদের কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনীর দিকে পালিয়ে যায়।

ভুক্তভোগী জামশেদ হোসেন বলেন, 'আমি মোটরসাইকেলযোগে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিলাম। পেছন থেকে তিনজন মুখোশধারী এসে আমার গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নেয় ও আমাকে মারধর করে। তারা আমার বাইকের চাবিটিও নিয়ে যায়, যাতে আমি ধাওয়া দিতে না পারি। তাদের বাইকটি দেখলে চিনতে পারবো।'

ঘটনার পর হতভম্ব অবস্থায় তিনি পরিবারের সদস্য, কোম্পানির প্রতিনিধি ও স্থানীয়দের বিষয়টি জানান। পরে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।'

 

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9