যশোরে সোনার বারসহ পাচারকারী আটক

৩০ অক্টোবর ২০২৫, ১০:৩৮ PM
সোনার বারসহ আটক ব্যক্তি

সোনার বারসহ আটক ব্যক্তি © টিডিসি

যশোরে বিজিবির অভিযানে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনার বারটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ জানান যে, তিনি ঢাকা থেকে সোনার বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬