আদালতে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশারকে জুতাপেটা

২৮ অক্টোবর ২০২৫, ০৬:০৫ PM
আদালতে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশারকে জুতাপেটা

আদালতে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশারকে জুতাপেটা © টিডিসি সম্পাদিত

অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন খায়রুল বাশার বাহারকে পুলিশি পাহারায় আদালতের এজলাসে আনার পথে জুতাপেটা করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

শতাধিক মামলায় গ্রেফতার খায়রুল বাশার জামিন আবেদন শুনানির জন্য আদালতে উপস্থিত হন। তাকে আনতে পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করলেও মূল সড়ক ব্যবহার না করে কৌশলে অন্য পথ দিয়ে এজলাসে তোলা হয়।

ঠিক এজলাসের দরজায় পৌঁছানোর সময় কয়েকজন অভিযোগকারী তার ওপর হামলা চালান। পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে খায়রুল বাশারকে এজলাসের ভেতরে প্রবেশ করায়। এসময় বাইরের স্থানে অভিযোগকারীরা বিভিন্ন বক্তব্য দেন। আদালত কার্যক্রম শেষে তাকে আবার হাজতখানায় নেওয়া হয়।

খায়রুল বাশার ৯৯টি মামলায় জামিন আবেদন করলে আদালত ১৪টি মামলায় জামিন মঞ্জুর করেন। মামলাগুলো চেক সংক্রান্ত হওয়ায় এই জামিন মঞ্জুর করা হয়। জামিন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান। নিশ্চিত করেন বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ।

একজন বিক্ষোভকারী বলেন, শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি মারধরের বিষয়ে মন্তব্য করতে চাননি।

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে প্রায় ৩০০ মামলা রয়েছে, যেখানে তিন হাজার শিক্ষার্থী তাদের অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন।

মারধরের বিষয়টি নিশ্চিত করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, মারধরের সময় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬