রাজশাহীতে নিখোঁজের ৫দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

২৪ অক্টোবর ২০২৫, ১২:৪৬ PM
 নিখোঁজ স্কুলছাত্রী

নিখোঁজ স্কুলছাত্রী © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় অপহরণের পাঁচ দিন পরও স্কুলছাত্রী অরণী আক্তার আঁখিকে (১৫) উদ্ধার করা সম্ভব হয়নি। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আঁখি অপহরণের শিকার হয়।

উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া পোড়াদহ ব্রিজের সংলগ্ন পুঠিয়া-তাহেরপুর সড়কে এই ঘটনা ঘটে। অপহরণের শিকার স্কুলছাত্রী আঁখি উক্ত ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামের ওমান প্রবাসী আলতাব হোসেনের মেয়ে।

জানা গেছে, গত রবিবার সকাল ৭টার সময় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পুঠিয়া-তাহেরপুর সড়কের পোড়াদহ ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে বড়বড়িয়া গ্রামের আব্দুলের ছেলে সেলিম (২৪) ও তার সহযোগী একই গ্রামের মৃত সোবহানের ছেলে তাইজুল ইসলাম, রেজাউলের ছেলে শুভসহ ৬ জন মিলে একটি মাইক্রোবাসে জোরপূর্বক আঁখিকে অপহরণ করে নিয়ে যায়।

পরে আঁখির মা শিরিনা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম জানান, আসামিদের আটকে চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দুই-এক দিনের মধ্যে আসামি আটকসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হবে।

 

পুনরায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
১৭তম গ্রেডের চেয়ে ১৫তম গ্রেডের বেতন কম, আরও একাধিক গ্রেডের …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্র…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬