কিশোর শ্রমিকের পায়ুপথে বাতাস, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

২১ অক্টোবর ২০২৫, ০৪:২৯ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় তানভীর (১৪) নামের এক কিশোর কর্মচারীর পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনা ঘটেছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকার মোস্তফা প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরকে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তানভীর চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারসহ কামরাঙ্গীরচর কয়লাঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

আহত তানভীরের সহকর্মী মো. মামুন জানান, সন্ধ্যায় একই কারখানার দুই কর্মচারী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টুমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তানভীরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তানভীরের বাবা মানিক মিয়া জানান, আমি জানতে পারি কারখানার কয়েকজন কর্মচারী কম্প্রেসার মেশিন দিয়ে আমার ছেলের পায়ুপথে বাতাস ঢুকিয়েছে। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলেকে অসুস্থ অবস্থায় ১০১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালের ১০১নং ওয়ার্ডে ভর্তি দেন। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬