জবি ছাত্রদল নেতা হত্যায় অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা

২০ অক্টোবর ২০২৫, ০৪:১৯ PM
মাহির, বর্ষা ও নিহত শিক্ষার্থী জোবায়েদ

মাহির, বর্ষা ও নিহত শিক্ষার্থী জোবায়েদ © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় মাহির নামে এক যুবককে থানায় দিয়েছে তার মা। রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযানের পর সোমবার ভোরে মাহিরের মা তাকে বংশাল থানায় নিয়ে আত্মসমর্পণ করান।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

এর আগে ১৯ অক্টোবর বিকেলে পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার পথে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন।  পরে আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বলেন, আমরা পাঁচজনকে আসামি করে মামলা করতে চেয়েছি—শিক্ষার্থী বর্ষা, তার বাবা-মা, বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু নাফিসকে। কিন্তু বংশাল থানার ওসি মামলা নিতে রাজি হননি।

তিনি আরও অভিযোগ করেন, ওসি বলেছেন, এতজনের নাম দেওয়া ঠিক হবে না। বর্ষার বাবা-মায়ের নাম দিলে মামলাটা নাকি হালকা হয়ে যাবে। কিন্তু আমরা তাদের নাম দিতে চাই। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই।

মেহেরপুরে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার মূল হোতা গ্রেপ্তার
  • ২২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন …
  • ২২ আগস্ট ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২২ আগস্ট ২০২৬
দেশে পৌঁছাল কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ
  • ২২ আগস্ট ২০২৬
শরীফুল ম্যাজিকে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের মেয়ের
  • ২২ আগস্ট ২০২৬