ফেনী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১০ অক্টোবর ২০২৫, ১২:১৮ PM
ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, শুক্রবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি চম্পকনগর বিওপির টহলদল পূর্ব চম্পকনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় ৪০ কেজি গাঁজা এবং এক বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, জব্দকৃত গাঁজা ও মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তাf রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ৪ বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬