মিয়ানমার থেকে আসে মাদক, বাংলাদেশ থেকে যায় পণ্য

০৪ অক্টোবর ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২০ PM
পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্ট গার্ড

পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্ট গার্ড © সৌজন্যে প্রাপ্ত

মিয়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ৪ অক্টোবর শনিবার ভোররাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন  হাতিয়া ও রামগতি কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন হর্ণী টাংকির খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালান কোস্ট গার্ড সদস্যরা। অভিযানে উক্ত এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে প্রায় ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা মূল্যের ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কমান্ডার সিয়াম-উল-হক।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬