অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

০৬ অক্টোবর ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৪৬ PM
সোহেল রানা

সোহেল রানা © ডিএমপি সূত্রে পাওয়া

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে যে, সরকার বিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা রাজধানীর বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬