প্রেমঘটিত দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM
নিহত আব্দুর রহমান

নিহত আব্দুর রহমান © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধের জেরে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে আব্দুর রহমান বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। এ সময় একই এলাকার রোকন নামের এক কিশোরও খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করায় দুই কিশোরের মধ্যে বিরোধ তৈরি হয়। রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়।

প্রথমে আহতদের নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা এবং সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। পুলিশ আইনী প্রক্রিয়া অনুসরণ করছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে।”

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬