নিখোঁজের তিন দিন পর নদীতে মিলল ইমামের লাশ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ PM
মানিকগঞ্জ সদর হাসপাতাল

মানিকগঞ্জ সদর হাসপাতাল © টিডিসি সম্পাদিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের তিন দিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম প্রায় এক বছর ধরে ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রবিবার ভোরে তিনি ফজরের নামাজ আদায় করান। তবে যোহরের নামাজের সময় থেকে নিখোঁজ হন। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‌আমাদের ইমাম সাহেব রবিবার ফজরের নামাজ পড়িয়েছিলেন। কিন্তু যোহরের নামাজে অনুপস্থিত থাকায় আমরা খোঁজ করতে থাকি। আজ সকালে তার মরদেহ নদীতে ভেসে থাকতে দেখি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।’

ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬