নিশ্ছিদ্র-নিরাপত্তায় ডাকসু

সাদা পোশাকে ২১০০ পুলিশ, ইউনিফর্মে ২০০০, থাকছে র‌্যাব-সোয়াট টিমও

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ PM
ডাকসু নির্বাচন ও ডিএমপি লোগো

ডাকসু নির্বাচন ও ডিএমপি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে ২ হাজার ১০০ পুলিশ সদস্য, ইউনিফর্মে থাকছে ২ হাজার পুলিশ। আর থাকছে র‌্যাব-সোয়াট টিমের সদস্যরাও। 

এদিকে ডাকসু নির্বাচনে ক্যাম্পাসসহ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ডাকসু নির্বাচনকে ঘিরে বিশেষ নিরাপত্তায় পোশাকে থাকবে ২ হাজার ১০০ পুলিশ সদস্য। সাদা পোশাকে থাকবে ২ হাজারের মতো পুলিশ। এ ছাড়াও ভোর থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি সহায়তায় থাকবে র‌্যাব ও সোয়াদ টিমের সদস্যরা।

উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টিতে ভোট দিতে হবে।

 

ট্যাগ: ডাকসু
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950