কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ PM
সাংবাদিক মোহাম্মদ আমিন

সাংবাদিক মোহাম্মদ আমিন © সংগৃহীত

কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগান থেকে স্থানীয় এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২৫)। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও এটি প্রাথমিকভাবে আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পকেট থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিট পাওয়া গেছে। টিকিট অনুযায়ী, তিনি ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে যাত্রা করেছিলেন। অন্যদিকে আমিনের এই মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেছেন স্থানীয় সাংবাদিক সহকর্মীসহ এলাকার মানুষজন।

 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9