সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামে সাবেক ডিসি সুলতানা পারভীন জেল হাজতে

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ PM
আদালতের বারান্দায় সাবেক ডিসি সুলতানা পারভীন

আদালতের বারান্দায় সাবেক ডিসি সুলতানা পারভীন © টিডিসি

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছা. ইসমত আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন গত ৫ বছর আগে  কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউন-এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা করেন। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ মামলা  করেন নির্যাতিত সাংবাদিক আরিফুর ইসলাম রিগান। পরে সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। পরে আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে স্থানীয় জামিন নিতে এলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২০ সালে মার্চ মাসে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসেন জেলা প্রশাসকের মোবাইল কোর্ট। পরে রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়। পরে সাংবাদিকের আন্দোলনের মুখে পরদিনই নিঃসর্তে তাকে মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন।

ভুক্তভোগী সাংবাদিকের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, ‘চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি।’

এফ-১৫ এর পর ইরানে এ-১০ যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র, নিখোঁ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
ববি ছাত্রলীগের সাথে গোপন বৈঠক, চারজনকে থানায় নিল পুলিশ
  • ০৪ এপ্রিল ২০২৬