চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় গ্রেপ্তার ২

২৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১২:১৫ AM
চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন

চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন © টিডিসি ফটো

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্তর এলাকা থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওয়ালেটটিতে নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার এবং পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড ছিল। এ ঘটনায় ওই পর্যটকের বন্ধু জিন্নাতুল মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে ২৭ আগস্ট মিরপুর-১০ এলাকা থেকে অপর অভিযুক্ত মো. অন্তুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬