কমলাপুর রেলস্টেশনে নারীকে হত্যা, কারণ জানাল পুলিশ

২৬ আগস্ট ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
কমলাপুর রেলস্টেশন

কমলাপুর রেলস্টেশন © সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পরকীয়ার জেরে শ্যামলী (৩৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন।

তিনি জানান, রাতে ৭ নম্বর প্ল্যাটফর্মে পিলারের পাশে ওই নারীকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে সুজন নামের ওই ছেলেকে আটক করি এবং আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে পাঠাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ওসি জয়নাল আবেদিন বলেন, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, দুজনেই বিবাহিত এবং দুজনেই পরকীয়া করতেন। তারা ঢাকার আজিমপুরের দিকে থাকতেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬