ওসিকে ‘উলঙ্গ করে এলাকা ছাড়া’ করার হুমকি বিএনপি আহবায়কের, ব্যবস্থা নিল দল

১৪ আগস্ট ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০৪ PM
মহেশখালী পৌর বিএনপির আহবায়ক ও জেলা কমিটির সদস্য আকতার হোছাইন

মহেশখালী পৌর বিএনপির আহবায়ক ও জেলা কমিটির সদস্য আকতার হোছাইন © সম্পাদিত

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হককে প্রকাশ্যে উলঙ্গ করে পাঠানোর হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহবায়ক ও জেলা কমিটির সদস্য আকতার হোছাইন। রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর তার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) উপজেলার বাবু দিঘীর পাড়ে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আকতার হোছাইন এমন মন্তব্য করেন। তিনি প্রকাশ্যে বলেন, ‘ওসি সাহেব, দোকান বন্ধ করেন আপনার। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেয়া হবে। আগামীকাল থেকে যদি একটা কথা আপনার বিরুদ্ধে পাই, ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দেব—আমি ওয়াদা করছি।’

এর প্রতিক্রিয়ায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক গণমাধ্যমকে জানান, তিনি ভিডিওটি দেখেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে বিএনপির অন্তত তিনটি গ্রুপ সক্রিয়। আকতার হোছাইন এর মধ্যে একটির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে দলীয় কোন্দল ও গ্রুপিং তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক তদবিরে ব্যর্থ হয়ে তার ক্ষোভ বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় তিনি সভামঞ্চে প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কলেজ গ্রন্থাগারে থাকা শেখ মুজিব-হাসিনার বই পোড়ালেন ছাত্রদল নেতাকর্মীরা

ঘটনার পর মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোছাইনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950