মায়ের ওষুধ কিনতে এসে ছাত্রলীগ নেতা আটক

২১ আগস্ট ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন

যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন © সংগৃহীত

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের লালদীঘিপাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওষুধ কিনতে বের হলে স্থানীয় কয়েকজন তাকে চিনে ফেলে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমনকে কোতোয়ালি থানা হেফাজতে নিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, মহিউদ্দিন রিমনের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মহিউদ্দিন রিমন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে লালদীঘিপাড়ের একটি ফার্মেসিতে এসেছিলেন। এ সময় স্থানীয় কিছু লোক তাকে চিনতে পেরে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

 

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950