সদ্যজাত সন্তানকে দেখতে গিয়ে হাসপাতালে মারধরের শিকার ছাত্রলীগ নেতা, পাঠানো হলো জেলে

১৬ জুলাই ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৮:৩৮ AM
রুহিন ওয়াজেদ ভূঁইয়া

রুহিন ওয়াজেদ ভূঁইয়া © সংগৃহীত

নোয়াখালীতে স্ত্রী ও নবজাতক সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিন ওয়াজেদ ভূঁইয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

রুহিন ওয়াজেদ ভূঁইয়া কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল আওয়ালের ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূঁইয়া কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। দুই মাসের কারাভোগ শেষে সম্প্রতি তিনি বের হয়ে আসেন।

গতকাল (১৪ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুহিনের প্রথম সন্তান জন্ম নেয়। সন্তান ও স্ত্রীকে দেখতে তিনি হাসপাতালে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে তাকে গুরুতর আহত করে পুলিশের কাছে সোপর্দ করে তারা। 

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোম্পানীগঞ্জ থানায় রাতে সোপর্দ করা হলে আমাদেরকে জানায়। আমরা তখন ফোর্স প্রেরণ করে তাকে কবিরহাট থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬