‘ঠিকাদারির টাকা’ নিতে ঢাবিতে এসে আটক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব

১৭ আগস্ট ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
রাকিব

রাকিব © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে তিনি আটক হন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাছে হস্তানান্তর করা হয়।

রাকিব কবি জসীম উদ্‌দীন হলের ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রলীগের জয়-লেখক কমিটির সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারির কাজ করতেন রাকিবুল ইসলাম রাকিব। আজ দুপুরে রেজিস্ট্রার ভবনে সেই টিকা ‘ঠিকাদারির টাকা’ নিতে এসেছিলেন তিনি। পরে তাকে চিনতে পরে আটক করেন ছাত্ররা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জানিয়েছে, রাকিবুল ইসলাম রাকিবকে আইনানুগ প্রক্রিয়ায় শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬