ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯ আগস্ট ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মোখশেদ আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোখশেদ আলী ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, সোমবার রাতে মোখশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে হাতাহাতি হয়। তাদের ঝগড়া থামাতে গিয়ে আকাশের ছুরিকাঘাতে আহত হন মোখশেদ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মোখশেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬