শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৯ আগস্ট ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৪:৪৫ PM
 বিএনপি নেতা ইসলাম কবিরাজ ও লাঞ্ছনার ঘটনা আংশিক দৃশ্য

বিএনপি নেতা ইসলাম কবিরাজ ও লাঞ্ছনার ঘটনা আংশিক দৃশ্য © টিডিসি

সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার ঘটনায় বিএনপি নেতা ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে সদর উপজেলার বল্লী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ইসলাম কবিরাজ বল্লী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

এর আগে একই দিন দুপুরে বিদ্যালয়ের ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ ও বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শিক্ষকের দেওয়া মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শনিবার (১৬ আগস্ট) সকালে ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে প্রায় ৩৭ মিনিট অবস্থান করেন সহকারী শিক্ষক শফিকুর রহমান—এমন অভিযোগ ওঠে। পরদিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। অভিযোগের সঠিক প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ জনতা ও বিএনপি-ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে দেন।

বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : রিজভী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9