কুড়িগ্রামে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়, বিএনপি নেতা আটক

৩১ মে ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
আটক বিএনপি নেতা ফরিদুল হক শাহীন

আটক বিএনপি নেতা ফরিদুল হক শাহীন © টিডিসি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাটের ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ মে) দুপুরে কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভূরুঙ্গামারীর গরু-ছাগলের হাটে পরিদর্শনে যায়। সেখানে স্থানীয় জনগণ অভিযোগ করেন, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করছেন।

পরে সেনাবাহিনীর টহল দলের কমান্ডার বিষয়টি যাচাই করে দেখেন এবং হাসিলের রশিদ পরীক্ষা করে অভিযোগের সত্যতা পান। এরপরই হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করা হয়।

ফরিদুল হক শাহীন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সেনাবাহিনী জানিয়েছে, ‘সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রেরণসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা পরিষদ বাদী হয়ে ফরিদুল হক শাহীন শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬