অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে বিএনপি নেতা গ্রেফতার

৩০ জুলাই ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
মো. সাহাব উদ্দিন

মো. সাহাব উদ্দিন © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় বন্যার্ত, দুস্থ-অসহায় ও মসজিদ-মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মো. সাহাব উদ্দিন (৫০) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাতে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বসু চৌকিদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সাহাব উদ্দিন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপুর গ্রামের মমিন উল্যাহর ছেলে এবং তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। 

এর আগে গত ১৫ মে মো. আবদুর রব নামের এক আমেরিকা প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব বরাবর বাংলাদেশ দ্রুতাবাসের মাধ্যমে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী মো. নুর নবীর সাথে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক ছিল অভিযুক্ত মো. সাহাব উদ্দিনের। বিশ্বস্ততার সুবাদে এলাকার গরিব-দুঃখী, অসহায়, দুস্থ ও ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা) উন্নয়ন কাজে অনুদান পাঠালে সাহাব উদ্দিন এর ৭০% টাকা আত্মসাৎ করে বাকি ৩০ শতাংশ টাকা দান করতেন। সাহাব উদ্দিন ও তার পরিবারের বিশেষ অনুরোধে ২০২২ সালে তার ছেলেকে আমেরিকা আসার সুযোগ করে দেন আমেরিকা প্রবাসী মো. নুর নবী৷ এসময় তার খরচ ও আমেরিকায় বৈধতার ব্যবস্থা করে দিতে মোট ৩০ লক্ষ টাকা ব্যয় করে। 

ভুক্তভোগী প্রবাসী মো. আবদুর রব বলেন, ২০২০ সালে একটি বাড়ি ক্রয় করার জন্য আমাকে বললে আমি তা ক্রয় করি। পরে জানতে পারি যে সাহাব উদ্দিন বাড়ি ক্রয় বাবত চল-চাতুরীর মাধ্যমে আমার ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে। এছাড়াও আমার নিকট প্রাপ্ত বাড়ির বিদ্যুৎ বিল বাবত ৬০ হাজার টাকা নিলেও তা পরিশোধ করেন নি বিধায় বিদ্যুৎ অফিস আমার বিরুদ্ধে মামলা দেয়৷ পরে আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করি। এছাড়াও বাড়ির দারোয়ান এর ১২ হাজার টাকা ধার্যকৃত টাকা না দিয়ে প্রতিমাসে ৮ হাজার টাকা করে দিয়ে বাকি টাকা নিজে আত্মসাৎ করতেন।

তিনি আরো বলেন, এলাকার একটি মসজিদের উন্নয়নের জন্য দেড় লক্ষ টাকা পাঠালে তিনি তা আত্মসাৎ করেন। এছাড়াও ২০২৪ সালে ফেনী ও নোয়াখালীর বন্যার্ত মানুষের জন্য ৪ লক্ষ টাকা ও রোহিঙ্গাদের জন্য ২ লক্ষ টাকা অনুদান পাঠালে তিনি তাও ভক্ষণ করেন। আমার বাড়ির পানি, বিদ্যুৎ, গ্যাসের বিল ও ভূমি উন্নয়ন কর নথিতে নিজের নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেন সাহাব উদ্দিন।

ভুক্তভোগী আবদুর রব বলেন, বিবাদী আমার দেশাত্মবোধ ও অসহায় মানুষদের প্রতি আবেগের সুযোগ নিয়ে আমার কমপক্ষে ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেন। বর্তমানে আমাকে আমার বাড়ির মূল কাগজপত্র বুঝিয়ে না দিয়ে তার ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আমার কাছে চাঁদা দাবি করছে এবং আমার বাড়ি দখলের চেষ্টা করছে। তাই আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

জানতে চাইলে, সুধারাম মডেল থানা পুলিশ জানায়, প্রতারণার অভিযোগে সাহাব উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতারের পর আজ বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081