নোয়াখালীতে শিশু কন্যাসহ মায়ের আত্মহত্যা 

১৩ জুন ২০২৫, ১২:৪৭ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার কাদির হনিফ ইউনিয়নে চার বছরের শিশু কন্যা মাইশা আক্তারসহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাবেয়া বসরি রাহী (২৭) নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়ি থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— ওই বাড়ির রুবেলের স্ত্রী রাবেয়া বসরি রাহী ও তার মেয়ে মাইশা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে রুবেল রাহীকে বিয়ে করে। এটি ছিল রুবেলের দ্বিতীয় বিয়ে। গত ১০ জুন রাহী তার বোনকে মুঠোফোনে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করবে বলে জানায়। রাহীর অভিযোগ ছিল তার স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করে। তার অন্য দুই ভাই নতুন ঘর করলেও তার স্বামী কোন ঘর করতে পারেনি। সংসারের দিকে তেমন খেয়াল রাখে না। রুবেল তার বোনেদের বেশি সহযোগিতা করত।

স্থানীয়রা আরও জানান, পারিবারিক এসব ঘটনার জেরে রাহী স্বামীর ওপর অভিমান করে। বাড়ির অন্য সদস্যরা দাওয়াত খেতে যাওয়ার সুযোগে বিকালের কোন একসময় মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাহী। পরে রুবেল বাড়ি ফিরে আসলে তাদের শয়ন কক্ষের আঁড়ার সাথে দুটি রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের দুজনের মৃতদেহ দেখতে পান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে করা হয়েছে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬