ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি অপু গ্রেপ্তার

১৮ আগস্ট ২০২৫, ১০:১১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪১ PM
শফিকুল ইসলাম অপু

শফিকুল ইসলাম অপু © সংগৃহীত

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন অপু। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এছাড়া, গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাও তার বিরুদ্ধে রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে তোলা হবে।’

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬