গাজীপুরে মাথাবিহীন লাশ উদ্ধার, পাওয়া গেল পরিচয়

০৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
ট্রাভেল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশ

ট্রাভেল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশ © টিডিসি সম্পাদিত

 
গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম মো. ওলি (৩৫)। তিনি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে।
 
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকার একটি সড়কে ফেলে রাখা অবস্থায় ব্যাগটি পাওয়া যায়। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
 
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।
 
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬