সবজির আড়ালে গাঁজা চাষ, ভাঙারি ব্যবসায়ী আটক

০১ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
আটক ভাঙারি ব্যবসায়ী

আটক ভাঙারি ব্যবসায়ী © টিডিসি ফটো

কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশে পুঁইশাক, পালংশাক, ঢ্যাঁড়শসহ নানা শাকসবজির সঙ্গে গাঁজা চাষ করতেন ভাঙারি ব্যবসায়ী মো. লিটন। প্রশাসন ও স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন তিনি। তবে এবার যৌথ বাহিনীর হাতে আটক তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙারি দোকান থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটক গাঁজা চাষি মো. লিটন (৪০) বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

জানা যায়, ফলের ক্যারেটকে টব বানিয়ে পৃথক চারা গাঁজাগাছ থেকে দুই মাস অন্তর অন্তর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করতেন ওই ভাঙারি ব্যবসায়ী।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, সে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে। বৃহস্পতিবারও তার সৃজিত ৪টি গাঁজাগাছ থেকে কয়েক কেজি গাঁজা পাতা সংগ্রহ করার পর গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9