আওয়ামী লীগ নেতার হোটেলে পুলিশের হানা: নকল পিস্তল, চাকুসহ আটক ৪

০১ আগস্ট ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
আটক ৪

আটক ৪ © টিডিসি ফটো

যশোরের মনিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ে আবাসিক হোটেল রজনী নিবাসে অভিযান চালিয়ে পুলিশ একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকুসহ চার যুবককে আটক করে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১১টায় এ অভিযান শুরু হয়ে শেষ হয় রাত ১টায়।

অভিযোগ রয়েছে, এ সময় হোটেল মালিক আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে ফয়সাল হুমায়ুন পালিয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলে হুমায়ুনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক চারজনকে পুলিশ শুক্রবার (১ আগস্ট) আদালতে চালান দেয়।

আটককৃতরা হলেন, পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দূর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পৌরশহরের গরুহাট মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গাউসুল মোস্তাকের মালিকানাধীন আবাসিক হোটেল রজনী নিবাসের দ্বিতীয় তলায় গভীর রাত পর্যন্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবীদের আসর সহ অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, সন্ত্রাসীরা একটি আবাসিক হোটেলে বসে ডাকাতির পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি নকল নাইন এমএম পিস্তল, একটি ধারালো চাকুসহ চার জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় হোটেল পরিচালনাকারী ফয়সাল হুমায়ুন কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হুমায়ুন ফয়সাল ও আটক চার জনের বিরুদ্ধে মামলা করে। শুক্রবার তাদেরকে আদালতে চালান দেয়া হয়।

ট্যাগ: অভিযান
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬