নিজ বাড়িতে শিক্ষককে কুপিয়ে জখম, আসবাবপত্র ভাঙচুর ও মোবাইল ছিনতাই

২৮ জুলাই ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১২:০২ PM
এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী

এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী © টিডিসি ফটো

পাবনা শহরের কালাচাঁদপাড়ায় নিজ বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭)। রবিবার (২৭ জুলাই) দুপুরে তার নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

প্রবীণ এই শিক্ষকের ওপর এমন বর্বর হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তিনি দীর্ঘদিন ধরেই একা বসবাস করছেন। তার পরিবারের অন্য সদস্যরা বিদেশে থাকেন বলে জানা গেছে।

আহত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী জানান, বাজার থেকে ফেরার পর দুপুরে বাসায় ঢুকতেই দু’জন দুর্বৃত্ত হঠাৎ তার মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। এরপর তারা ঘরের আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করে। তবে কী কী নিয়ে গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি। তিনি বলেন, ‘আমি যখন বাসায় ঢুকি, তখন দু'জন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে, আলমারি ভাঙছে। কিছু পায় নাই, এই তো। এর আগে কেউ চাঁদা চাইনি। তারা মুখোশ পরে ছিল না। আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজি না। আমি অত সোজা না। আমার পুলিশ টুলিশ দরকার নাই। থাক, তোমারে রিপোর্ট করা লাগবে না।’

স্থানীয় বাসিন্দারা জানান, অধ্যাপক তুলশী হামলাকারীদের চিনতে পেরেছেন, তবে নিরাপত্তা-শঙ্কায় কিছু বলতে চাইছেন না। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সারাদিন ঘটনাটি চাপা থাকলেও সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ তাঁর বাসায় গিয়ে তদন্ত শুরু করে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘দুইজন দুর্বৃত্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশীর বাসায় প্রবেশ করে তাকে আঘাত করার পর আলমারি ও ওয়ারড্রোব ভেঙে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও তিনি থানায় অভিযোগ দেননি।’

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9