শেখ হাসিনার মামাতো ভাই আওয়ামী লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার 

২৪ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৮:৩১ AM
শেখ অলিদুর রহমান হীরা

শেখ অলিদুর রহমান হীরা © টিডিসি ফটো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব ১ এর সদস্যরা। পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।

তিনি বলেন, ‌‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর রাজধানী ডিএমপির কোতয়ালী, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জ, খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা এলাকায় তার নির্দেশে মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র জনতার মিছিলে হামলা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ হীরার বিরুদ্ধে ঢাকার ডিএমপির একাধিক থানা সহ খুলনা ও গোপালগঞ্জ থানায় মামলা হয়।’ 

জাকিউল করিম আরও বলেন, ‘মামলা হওয়ার পর থেকে র‌্যাব তার প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন তিনি। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শেখ হীরাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।’

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬