মাইলস্টোন ট্রাজেডি

ডিএনএ নমুনায় শনাক্ত ছয় মরদেহের পরিচয় দেখুন এখানে 

২৪ জুলাই ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:০৬ PM
বিমান দুর্ঘটনা

বিমান দুর্ঘটনা © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ছয়টি মরদেহের পরিচয় শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীক্ষা-নিরীক্ষার পর এসব নমুনার মাধ্যমে পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় গত দুইদিনে বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। কিছুক্ষণ আগে ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়। 

ডিএনএ নমুনায় শনাক্ত ছয় মরদেহের পরিচয় দেখুন এখানে:

১. গৃহীত ০১ (এক) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যাসন্তান (ওকিয়া ফেরদৌস নিধি) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৫)

২. গৃহীত ০৬ (ছয়) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো. বাবুল ও মাজেদা দম্পতির কন্যাসন্তান (লামিয়া আক্তার সোনিয়া) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৬,৬৩১,৬৩২,৬৩৩ (৬৩৩-M৯, ৬৩৩- M১০, ৬৩৩-M১১)}

৩. গৃহীত ০২ (দুই) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো. আব্বাস উদ্দিন ও মোসা: মিনু আক্তার দম্পতির কন্যাসন্তান (আফসানা আক্তার প্রিয়া) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৭,৬২৮) 

৪. গৃহীত ০১ (এক) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো. শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির কন্যাসন্তান (রাইসা মনি) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৯)

৫. গৃহীত ০১ (এক) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির কন্যাসন্তান (মারিয়াম উম্মে আফিয়া) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬৩০)

এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার (২৩ জুলাই) বিকেল পর্যন্ত বিকৃত হয়ে যাওয়া ৬ লাশ (দেহাবশেষ) শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে (সিআইডি)। তথ্যটি নিশ্চিত করেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন।

শম্পা ইয়াসমিন জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয় মরদেহ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন। তাদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও রয়েছেন।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9