আইফোন কিনতে ধর্ষণের নাটক

২৪ জুলাই ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার জন্য বাবা-মায়ের কাছ থেকে টাকা আদায় করতে দলবদ্ধ ধর্ষণের নাটক সাজিয়েছেন একাদশ শ্রেণির এক নারী শিক্ষার্থী। এ ঘটনায় আটক হওয়া তার দুই সহপাঠী পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এ তথ্য জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।  

তিনি জানান, বুধবার (২৩ জুলাই) সরকারি মুড়াপাড়া কলেজে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থীর পরিবার রূপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দেন। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জে চিকিৎসার ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। অভিযোগের পর পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘটনাটি তদন্ত করতে থাকে।

তিনি আরও জানান,  তদন্তে বেরিয়ে আসে ওই শিক্ষার্থী গত বেশ কিছুদিন ধরে একটি আইফোন কেনার চেষ্টা করছিলেন। ফোন কিনতে তিনি তার দুই সহপাঠীর সঙ্গে মিলে অপহরণের নাটক সাজানোর পরিকল্পনা করেন। পরিকল্পনার ভিত্তিতেই গত মঙ্গলবার সকালে মাহিয়া মুড়াপাড়া কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তার এক সহপাঠী অপহরণকারী সেজে তার মাকে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে মাহিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করবে বলে হুমকি দিতে থাকে। তবে গত মঙ্গলবার রাতে ওই  শিক্ষার্থী তার বান্ধবীর বাড়িতে অবস্থান করেছেন বলে নিশ্চিত করেছেন  তার পরিবার।

তরিকুল ইসলাম আরও বলেন, গত বুধবার ওই শিক্ষার্থী  তার বন্ধুর মাধ্যমে তুষকা সিরাপ কিনে এনে অর্ধেক খেয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন।পরে ওই বন্ধু ওই ছাত্রীর বাড়িতে ফোন দিয়ে বলে যেহেতু টাকা দেননি আপনার মেয়েকে কলেজের পেছনে ফেলে গেলাম। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার দুই সহপাঠীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9