সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

২০ জুলাই ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ PM
চার নেতা গ্রেপ্তার

চার নেতা গ্রেপ্তার © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাতে আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু, উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন (কলেজপাড়া), এবং ইউনিয়ন যুবলীগের সদস্য শফিকুল ইসলাম শফিককে  (বনগজ) গ্রেপ্তার করা হয়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে একই রাতে কসবা উপজেলার শাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুর রউফকে (৫৭) গ্রেপ্তার করে পুলিশ। তিনি শাহপুর গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।

কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, চলতি বছরের এপ্রিল মাসে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রউফ। তাকেও আজ আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। প্রশাসন বলছে, তদন্তের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে কবে
  • ১৬ নভেম্বর ২০২৬
জীবননগরে জলাবদ্ধতা নিরসনে সোয়া ৪ কোটি টাকার ড্রেন নির্মাণকা…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আজ ভরিতে কত দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৬ নভেম্বর ২০২৬
এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!
  • ১৬ নভেম্বর ২০২৬
যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950