গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও পুরনো, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিএমপির

২০ জুলাই ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:২৯ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) © লোগো

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় বাস পোড়ানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে এ আগুন দেওয়া হয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এই ভিডিওগুলো পুরনো ও মিথ্যা প্রচারণার অংশ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গুলিস্তান ও আজিমপুরে আজকে (২০ জুলাই) এমন কোনো সহিংস ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত ভিডিও দুটি অনেক পুরনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আজকের ভিডিও বলে প্রচার করছে। উক্ত স্থানসমূহে এরকম কোন ঘটনা সংঘটিত হয়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে।

এতে আরও বলা হয়, মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যে কোন ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সম্মানিত নগরবাসীদের অনুরোধ করা হলো।

 

 

 

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সে…
  • ২৭ আগস্ট ২০২৬
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট, বিচার দাবিতে ব্যবসায়ী…
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬