রাজধানীর পল্লবীতে বাসে আগুন, সন্দেহ নাশকতার

১৯ জুলাই ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৭:২৪ PM
পল্লবীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পল্লবীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © ফাইল ফটো

রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও পুলিশ প্রাথমিকভাবে একে নাশকতা বলে মনে করছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বাসটিতে আগুন লাগানোর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬