ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জন গ্রেপ্তার

১৩ জুলাই ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
ইয়াবাসহ গ্রেপ্তার ৬

ইয়াবাসহ গ্রেপ্তার ৬ © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এগারো হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মিরসরাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ৬ জন দ্রুত বাস থেকে নেমে যেতে চাইলে পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৫ জনের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস করে মোট ১০ হাজার পিস ও অপরজনের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬