মানিব্যাগ, মোবাইলের সঙ্গে জামা-জুতাও খুলে নিল ছিনতাইকারীরা, ভিডিও ভাইরাল

১২ জুলাই ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
শ্যামলীতে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা

শ্যামলীতে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা © সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে এবার ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নতা ছিইকারীরা অস্ত্রের মুখে এক যুবকের মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর পরনের জামা ও পায়ের জুতা পর্যন্ত খুলে নেয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে, শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত একটি কাজি অফিসের সামনে। শ্যামলী এলাকায় দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীর সরবরাহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাতা হাতে এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছেন। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে পড়ে। প্রথমে একজন পথরোধ করে, পরে বাকিরা নেমে তাঁকে ঘিরে ফেলে। ছিনতাইকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটি দিয়ে তারা ভুক্তভোগীকে ভয় দেখায়।

ফুটেজে আরও দেখা যায়, ছিনতাইকারীদের একজন খালি গায়ে, আর বাকি দুজন হেলমেট পরে ছিল। শুধু মোবাইল বা অর্থসম্পদই নয়, তারা ওই ব্যক্তির গায়ের জামা এবং পায়ের জুতা পর্যন্ত খুলে নেয়। এরপর তিনজনই একই মোটরসাইকেলে পালিয়ে যায়।

আজ শনিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, “ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ আমাদের নজরে এসেছে। এখনো কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তবে আমরা ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি।”

ওসি আরও জানান, “আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। যদি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। বিশেষ করে ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগ কাজে লাগাচ্ছে ছিনতাইকারীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশি টহল জোরদার না হলে এসব ঘটনা বন্ধ হবে না।

এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় অভিযুক্তদের শনাক্তে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজে চিহ্নিত চেহারা ও গতিবিধি অনুযায়ী সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে।

ওসি ইমাউল হক বলেন, “যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে দয়া করে থানায় জানান। তাঁর সহযোগিতায় আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের উদ্যোগ নিতে পারব।”

 

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950